
সোমবার মিরপুর ইষ্টার্ন হাউজিং সংলগ্ন বেড়িবাধ মাছ বাজার-এ সরকারের উন্নয়নচিত্র সম্বলিত বিলবোর্ড ভাংচুরের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, গত ১৮ অক্টোবর মিরপুর ইষ্টার্ন হাউজিং সংলগ্ন বেড়িবাধ মাছ বাজার-এ একটি বড় বিলবোর্ড-এ ঢাকা-১৬ আসনের সকলের প্রাণ প্রিয় ক্লিন ইমেজ পার্সন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরে সাংগঠনিক সম্পাদক জনাব আলহাজ্জ্ব ফকির মহিউদ্দিন আহমেদ রাষ্ট্র নায়ক শেখ হাসিনার উন্নয়ন চিত্র, নৌকা মার্কায় ভোট চেয়ে পোষ্টার লাগিয়েছিলেন। উক্ত পোষ্টারে তিনি এমপি হতে চান বা এমপি হিসাবে দেখতে চাই এমন কোন শ্লোগানও লেখা ছিল না। অথচ গত ২১অক্টোবর রাতে উক্ত বিলবোর্ড, কে বা কারা ছিড়ে নষ্ট করে ফেলেছে।

এহেন ঘৃন্য কাজের তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা-১৬ আসনের আপামর জনসাধারণ। এরা কারা যে জাতীর জনক বঙ্গবন্ধু এবং তার সুযোগ্য কন্যা রাষ্ট্র নায়ক শেখ হাসিনার ছবিকে অপমান করে। সোমবার ২৩ অক্টোবর জনাব আলহাজ্জ্ব ফকির মহিউদ্দিন আহমেদ ও তার নেতা কর্মীরা উক্ত বলিবোর্ডের নিচে অবস্থান করে এই নোংরামীর তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ করে।সমাবেশ শেষে পূনরায় নতুন বিলবোর্ড প্রতিস্থাপন করেন।




