আইন আদালতশিরোনাম

মির্জা ফখরুলসহ অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রোববার সোহরাওয়ার্দী উদ্যানে ডাকা বিএনপির সমাবেশে উস্কানিমুলক বক্তব্য দেয়া, পুলিশের কর্তব্য কাজে বাধা ও নাশকতার অভিযোগ এনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার বিকেলে ও রোববার রাতে হাতিরঝিল থানায় এ মামলা দুটি দায়ের করা হয়েছে। মামলা নং ৫০ ও ৩। মামলার বাদী হয়েছেন হাতিরঝিল থানার পুলিশ।
হাতিরঝিল থানার ওসি মামলার বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, সমাবেশের দিন বিশৃঙ্খলা সৃষ্টি, পুলিশের কাজে বাধা ও সমাবেশে উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগ এনে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে। এই মামলায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
জানাগেছে মামলায় মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর বিএনপি দক্ষিণ সভাপতি হাবিবুন নবী খান সোহেল, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ আরো ৫০ শতাধিক নেতাকর্মী রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button