আন্তর্জাতিক সংবাদ

ইয়েমেন থেকে আবার সৌদি সেনা অবস্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনারা সৌদি আরবের জিজান প্রদেশের একটি সামরিক অবস্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের বর্বর আগ্রাসনের জবাবে ইয়েমেনি সেনারা এ হামলা চালায়।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিটের একটি সূত্রের বরাত দিয়ে আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, শুক্রবার আল-দাউদ পাহাড়ের কাছে তাব্বা রেশাশ এলাকায় সৌদি সেনাদের একটি সমাবেশের ওপর স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জিলজাল-১ দিয়ে হামলা চালানো হয়। তবে হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায় নি।

সৌদি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ইয়েমেনর একটি স্কুল ভবনে

এদিকে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আরো দুটি স্থানে সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের অবস্থানে ভিন্ন দুটি হামলা চালিয়েছে ইয়েমেনের সেনারা। এসব হামলায়ও জিলজাল-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এছাড়া, সম্প্রতি ইয়েমেনের হাজ্জাহ প্রদেশের মিদি মরুভূমিতে অব্স্থানরত সৌদি নেতৃত্বাধীন সেনাদের সামরিক সরঞ্জামের ওপর হামলা চালায় ইয়েমেনি সেনারা।
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button