রাজনীতি

বিএনপির জনসভায় মানুষের ঢল

বিএনপি চেয়ারপাসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জনসভা করছে বিএনপি। দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্লোগানে মুখরিত জনসভাস্থল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান।
জনসভায় দেখা যায় প্রধান অতিথি হিসেবে ব্যানারে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম থাকলেও তাঁর চেয়ার খালি রেখেই এ জনসভা শুরু হয়।
রবিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার পর দলটির সাংস্কৃতিক সংগঠন জাসাস কর্মীদের সম্মিলিত গণসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জনসভার কার্যক্রম শুরু হয়।
প্রায় ১১ মস পর ২২ শর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পায় দলটি। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে সমাবেশ করছে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button