মেরিল স্ট্রিপ পুরস্কার গ্রহণ করলেন ঐশ্বরিয়া

ঐশ্বরিয়া রাই বচ্চন মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে ওমেন ইন ফিল্ম অ্যান্ড টেলিভিশনের প্রথম পর্বেই কৃতিত্বের জন্য মেরিল স্ট্রিপ পুরস্কার গ্রহণ করলেন।
অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে মুহূর্তটি সকলের সঙ্গে ভাগ করে নিলেন। ৪৪ বছরের অভিনেত্রী শুধু মেয়ে নয়, মা বৃন্দা রাইকেও সঙ্গে নিয়ে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন। মেয়ে আরাধ্যার সঙ্গে পুরস্কার গ্রহণ থেকে শুরু করে অনুষ্ঠানের বিভিন্ন পর্বের ছবি নিজের সোশাল অ্যাকাউন্টের মাধ্যমে তুলে ধরেন ঐশ্বরিয়া। বিশেষ দিনের জন্য একটা বিশেষ পোশাক বেছে নেন তিনি। ঐশ্বর্য ও আরাধ্যা, মা-মেয়ে দু’জনকেই অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল।
মেয়ে আরাধ্যাকে নিয়ে ট্রফি নিতে যাওয়ার ছবি পোস্ট করে ঐশ্বর্য লেখেন, আমার আরাধ্যা তুমি আমাকে পূর্ণতা দাও। ঈশ্বরের আশীর্বাদ তুমি আমার অন্তরের ভালবাসা।
সাবেক বিশ্ব সুন্দরী অন্য একটা পোস্টের মাধ্যমে নিজের অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ভারত ও বিশ্বব্যাপী আমার সকল শুভাকাঙ্ক্ষীকে আমার অনুপ্রেরণা ও শক্তি হয়ে ওঠার জন্য জানাই অনেক শুভেচ্ছা। ঈশ্বরের আশীর্বাদ এবং অনেক ভালবাসা।
বলা বাহুল্য, মেয়ে আরাধ্যার খুবই কাছের মানুষ ঐশ্বর্য। সংবাদ সংস্থা আইএএনএস-কে তিনি জানান, তার কাছে সবচেয়ে আগে আরাধ্যা, তারপর বাদবাকী সমস্ত কিছু। আরাধ্যা আসার পর অবশ্যই আমার প্রায়োরিটি বদলে গেছে। ও সবচেয়ে আগে, আর বাদবাকি সব কিছু তারপর।
২০০৭ সালের এপ্রিল মাসে ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিয়ে হয় এবং তাদের সন্তান আরাধ্যার জন্ম হয় ২০১১ সালের ১৬ই নভেম্বর।



