
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে গেছে। এতে এখন পর্যন্ত ২১ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন কমপক্ষে ৯জন।
খবরে বলা হয়েছে, শনিবার ৩৭ জন যাত্রী নিয়ে পশ্চিম জাভা দ্বীপের সুকাবুমি অঞ্চলের একটি হলিডে স্পটে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।
স্থানীয় পুলিশ বলছে, দ্রুতগতিতে চালানোর সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে ৯৮ ফুট গভীর একটি গিরিখাতে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। এরপর গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে এবং হাসপাতালে নেয়ার পর আরো ১৫ জন প্রাণ হারান। এএফপি ।



