শিরোনামশীর্ষ সংবাদ

খাদ্যের জন্য যেন বিদেশিদের দ্বারস্থ হতে না হয়-প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা জানি না আবার ক্ষমতায় আসতে পারবো কি না।যদি না আসতে পারি আপনাদের কাছে আমার একটা অনুরোধ দেশের উন্নয়নের ধারাটা অব্যাহত রাখবেন। খাদ্যের জন্য আর যেন ভিক্ষার ঝুলি নিয়ে বিদেশিদের দ্বারস্থ না হতে হয়।
শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ আয়োজিত ৬ষ্ঠ জাতীয় কনভেনশন-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে খাদ্য সংকট হবে।দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের সবচেয়ে বেশি।কারণ কৃষি শক্তিশালী হবে দেশের অর্থনীতি শক্তিশালী হবে।
এদিন সকাল ১০টা ১ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে আসেন। মূলমঞ্চে যাওয়ার আগে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। কৃষিবিদ ইনস্টিটিউশনের পতাকা উত্তোলন করেন কৃষিবিদ এ এম এম সালেহ। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর প্রধানমন্ত্রী পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির শুভসূচনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মঞ্চে বসা সকলকে উত্তরীয় পরিয়ে দেয়া হয়। কৃষির উন্নয়নের ওপর একটি প্রামাণচিত্র পরিবেশন করা হয়।
শেখ হাসিনা বলেন, আমরা সবসময় কৃষিকে গুরুত্ব দিয়েছে। লবণাক্ত জমিতে, খরার সময় এবং জলমগ্ন জমিতে ধানচাষ করার জন্য আলাদা আলাদা ধান উদ্ভাবন করা করেছি। এ কারণে দেশে ধান উৎপাদন বেড়েছে। তৃণমূলের মানুষ এর অর্থনৈতিক সুফল পাচ্ছে।
তিনি আরও বলেন,আমরা কৃষকদের জন্য মাত্র ১০ টাকায় অ্যাকাউন্ট করার সুযোগ দিয়েছি। ভর্তুকির টাকা সরাসরি কৃষকের অ্যাকাউন্টে জমা হচ্ছে। সার সমস্যার সমাধান আমরাই করেছি। বিএনপি সরকারের আমলে এই সার নিয়ে ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। সেচের দাবিতে মিছিল করতে গিয়ে অনেক কৃষককে প্রাণ দিতে হয়েছে। আজ থেকে শত বছর পরে আমরা বাংলাদেশকে কেমন দেখতে চাই সেভাবে পরিকল্পনা করছি। এ জন্য ডেল্টা প্ল্যান গ্রহণ করে এগিয়ে যাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button