সাফ ফুটবলে প্রত্যাশিত জয় বাংলাদেশের
দুর্দান্ত খেলে ২-০ গোলে ভুটানকে হারিয়ে প্রত্যাশিত জয় পেয়েছে বাংলাদেশ। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে এই জয় পেল বাংলাদেশ।
দুই বছর আগে নিজেদের মাঠে বাংলাদেশকে হারিয়ে বড় ধাক্কা দিয়েছিল ভুটান। এএফসি এশিয়ান কাপের প্রাক বাছাই পর্বের ওই হার র্যাংকিংয়ে বাংলাদেশকে পেছনে ঠেলে দিয়েছিল। আজ যেন তার প্রতিশোধ নিল জেমি ডের শিষ্যরা।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। খেলার ৩ মিনিটের মাথায় বাংলাদেশের হয়ে পেনাল্টি থেকে গোলটি করেন তপু বর্মণ।
দ্বিতীয়ার্ধে এসে আরো দুর্দান্ত খেলে বাংলাদেশ। মাহবুবুর রহমানের চমৎকার ভলিতে ভুটানের বিপক্ষে বাংলাদেশ এগিয়ে যায় ২-০ গোলে। আর এর মাধ্যমে জয় নিশ্চিত করেন জেমি ডের শিষ্যরা।
এদিকে সাফ চ্যাম্পিয়নশিপ সম্প্রচারের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে।




