আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মার্কিন চক্রান্তে ইরান-ইরাক সম্পর্কের ক্ষতি হবে না: কাসেমি

ইরান ইরাকে ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে দাবি করেছেন তার জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি। তিনি বলেছেন, মার্কিন সরকারের ভিত্তিহীন বক্তব্য ইরান ও ইরাকের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কে ফাটল ধরাতে পারবে না।
সম্প্রতি লন্ডনভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স অজ্ঞাত ইরানি ও ইরাকি সূত্রের বরাত দিয়ে দাবি করে, ইরান ইরাকে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে এবং এসব ক্ষেপণাস্ত্র ইরানের সমর্থক ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওই খবরের জের ধরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এর প্রতিক্রিয়ায় বাহরাম কাসেমি ইরানের বার্তা সংস্থা ইলনাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, পম্পেও যে উদ্বেগ প্রকাশ করেছেন তা হাস্যকর এবং তিনি বিশ্ব জনমতকে ধোঁকা দেয়ার জন্য ইরানের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুস্পষ্ট ভাষায় বলেন, তার দেশ ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে না বরং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় কাজ করার পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধের অগ্রভাগে রয়েছে ইরান।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি এ অঞ্চলের অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতার প্রধান কারণ বলেও তিনি মন্তব্য করেন।
কাসেমি বলেন, বর্তমানে ভ্রাতৃপ্রতীম প্রতিবেশী দেশ ইরান ও ইরাকের মধ্যে ঘনিষ্ঠতম সম্পর্ক বিরাজ করছে এবং আমেকিরার এ ধরনের বিভেদ সৃষ্টিকারী বক্তব্য দু’দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্পর্কে ফাটল ধরাতে পারবে না।
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button