শিক্ষা
কোটা সংস্কার আন্দোলনের নেত্রী লুৎফুন্নাহারের জামিন

কোটা সংস্কার আন্দোলনের নেত্রী ও ইডেন কলেজের ছাত্রী লুৎফুন্নাহারকে জামিন দিয়েছে আদালত। আজ সোমবার বিকেলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ লুৎফুন্নাহারের জামিন মুঞ্জুর করেন।
জানা গেছে, লুৎফুন্নাহারের জামিনের আবেদনের শুনানি রবিবার হয়নি। আজ সোমবার আদালত মামলার প্রয়োজনীয় কাগজপত্রসহ শুনানির দিন ধার্য করে। বিকালে শুনানি শেষে তাকে জামিন দেওয়া হয়। তিনি আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
ইত্তেফাক




