জাতীয়
শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি বন্ধ
নাব্যতা সঙ্কটের কারণে শিমুলিয়া-কাঁঠালাবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
রোববার দিবাগত রাত ১২টা থেকে বন্ধ করে দেয়া হয় ফেরি সার্ভিস। একই সমস্যার কারণে গত কয়েকদিন ধরে ফেরি সার্ভিস প্রায়ই বন্ধ রাখতে হয়েছিলো।
শিমুলিয়ার বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক জানান, লৌহজং চ্যানেলের টার্নিং পয়েন্টে ফেরি চলাচলের জন্য নদীতে যে পরিমাণ নাব্যতা প্রয়োজন তা নেই, সেখানে মাত্র দুই থেকে আড়াই ফুট পানি রয়েছে। যা ফেরি চলাচলের জন্য অত্যান্ত নগন্য। তাই এখন চ্যানেলটি বন্ধ প্রায়।
এ অবস্থায় রোববার রাতে কুমিল্লা, কাকলী, কিশোরী নামের তিনটি ফেরি লৌহজং টার্নিং পয়েন্টে আটকে যায়। যা গন্তব্যে না যেতে পেরে পুনরায় শিমুলিয়া ফিরে আসতে বাধ্য হয়।




