
কাশ্মীরে ‘জঙ্গি’দের অনুপ্রবেশে বাধা দেওয়ায় দু’পক্ষের গোলাগুলিতে ভারতের কর্তব্যরত একজন মেজর ও তিন সেনা জওয়ান নিহত হয়েছেন। সেনা সদস্যদের পাল্টা গুলিতেও নিহত হয়েছেন দু’জন ‘জঙ্গি’। আনন্দ বাজার পত্রিকার এক প্রতিবেদনে এমনটাই দাবী করা হয়েছে।
অবস্থা উত্তপ্ত হওয়ায় ঘটনাস্থলে আরও সেনাবাহিনী পাঠানো হয়েছে।
আনন্দ বাজার পত্রিকার ওই প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোরে উত্তর কাশ্মীরের গুরেজ সেক্টরে পাকিস্তানের অধিকৃত কাশ্মীর থেকে অনুপ্রবেশের চেষ্টা করে ‘জঙ্গি’রা। তাদের দেখতে পেয়ে গুলি চালান সেনা জওয়ানরা। পাল্টা গুলি চালায় জঙ্গিরাও।
ঘটনাস্থলে আরো ‘জঙ্গি’ লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ সেনা সদস্যদের। এজন্য গোটা এলাকা ঘিরে ফেলে অত্যন্ত সতর্কতার সাথে তল্লাশি চালানো হচ্ছে। তবে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি।



