শিরোনামশীর্ষ সংবাদ

দেশের অধিকাংশ নদ-নদীর পানি বেড়েছে

দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের ফলে গত ২৪ ঘণ্টায় দেশের ৪৯টি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে ।
আগামী ৭২ ঘণ্টায় দেশের ৯৪টি নদীর মধ্যে গঙ্গা ও পদ্মা এলাকার ৪৯টি নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাবে এবং ৪২টি নদীর পানি হ্রাস পাবে। এ ছাড়া দুটি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে আবহাওয়া কার্যালয় ও বন্যা সতর্কী কেন্দ্র জানিয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। কলমাকন্দায় সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ও ঝিকরগাছায় কপোতাক্ষ নদের পানি বিপদ সীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মার নদ-নদীর পানি সমতল স্থিতিশীল এবং মেঘনা অববাহিকার নদীসমূহের পানি সমতল হ্রাস পাবে বলে বন্যা সতর্কী কেন্দ্র জানায়।
আবহাওয়া কার্যালয় আরো জানায়, আজ বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা বিভাগসহ কুমিল্লা, নোয়াখালী, সন্দ্বীপ ও সীতাকুণ্ড অঞ্চলসহ দেশের বিভন্ন জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রবৃষ্টিসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে।
এ ছাড়া আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোনো সতর্ক সংকেত নেই।
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের ময়েশখোলায় ৪৫ মিলিমিটার ও লামায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
গত ২৪ ঘণ্টায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সিকিম, আসাম মেঘালয়, ত্রিপুরায় উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে চেরাপুঞ্জিতে ৩৮ মিলিমিটার এবং ডিব্রুগড়ে ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
এ ছাড়া প্রবল বৃষ্টির ফলে দেশের নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে বন্যা সতর্কী কেন্দ্র জানায়। বাসস|

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button