বিনোদন

‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদে শাহরুখ কন্যা সুহানা

বলিউডে তারকা সন্তানদের দিয়ে মাতামাতি কম হয় না। শাহরুখ খানের মেয়ে সুহানাও এর ব্যতিক্রম নন। তাকে ঘিরেও সিনেজগতে চর্চার যেন কোনই কমতি নেই। স্থিরচিত্র দিয়েই ভক্তদের মন অনেক আগেই জয় করেছেন সুহানা। এবার লাইফস্টাইল ও ফ্যাশনবিষয়ক ম্যাগাজিন ‘ভোগ’ এর আগস্ট সংখ্যার প্রচ্ছদে জায়গা করে নিলেন তিনি।
 ‘ভোগ’র প্রচ্ছদে মেয়ের ফটোশুট দেখে বেশ উচ্ছ্বসিত বলিউড রাজা শাহরুখ খান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ভোগ’ ম্যাগাজিন হাতে নিয়ে ছবি শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘আমার বাহুতে আবারও সুহানাকে নিলাম। ধন্যবাদ ‘ভোগ’ ম্যাগাজিন। সুহানাকে আদর ও ভালোবাসা।’
 ভারতীয় গণমাধ্যমগুলো এরই মধ্যে প্রচ্ছদকন্যা সুহানাকে নিয়ে খবর প্রকাশ করেছে। ‘ভোগে’র জন্য তোলা অন্য ছবিগুলোও প্রকাশ করেছে তারা।
 সাধারণত লাইফস্টাইল ও ফ্যাশনবিষয়ক ম্যাগাজিন ‘ভোগ’- এর প্রচ্ছদে দেখা যায়, হলিউড ও বলিউডের সুপারস্টারদের। ‘ভোগ’ মূলত মার্কিন ম্যাগাজিন। তবে বিশ্বের ২৩টি দেশের আলাদা সংস্করণ প্রকাশিত হয়।
সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, সুহানা খানের ছবিতে হাজার হাজার লাইক। অনেক ছবি ভাইরাল হয়েছে। এবার দেখার পালা- ১৯ বছর বয়সী শাহরুখকন্যাকে মডেলিং দুনিয়া কীভাবে গ্রহণ করে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button