শিরোনামশীর্ষ সংবাদ

নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন কুর্মিটোলায় বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁরা এ সাক্ষাৎ করেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে চান। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িতে করে দুই পরিবারের সদস্যদের নিয়ে যাওয়া হয়। শেখ হাসিনা নিহত শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজীবের পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান হিসেবে তুলে দেন।
গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। এ ছাড়া আহত হয় বেশ কয়েকজন। নিহত শিক্ষার্থীরা হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব। এনটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button