শিক্ষা
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’র প্রথম উপাচার্য অধ্যাপক ড. রফিক উল্লাহ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. রফিক উল্লাহ খান নেত্রকোনা ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’র প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো : আবদুল হামিদ আগামী চার বছরের জন্য অধ্যাপক ড. রফিক উল্লাহ খানকে এই পদে নিয়োগ প্রদান করেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। বাসস।




