বিনোদন

ফের অন্তরঙ্গ দৃশ্যে ঋতুপর্ণা!

ভারতীয় বাংলা সিনেমায় জনপ্রিয় তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত। বাংলার পাশাপাশি হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন এ তারকা অভিনেত্রী। বাংলাদেশের বেশ কয়েকটি সিনেমাতেও দেখা গেছে তাকে। ১৯৯৮ সালে দহন সিনেমার জন্য জাতীয় পুরস্কারের পাশাপাশি নানা পুরস্কারে পুরস্কৃত হয়েছেন ঋতুপর্ণা।
কিন্তু সিনেমার বিভিন্ন অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের জন্য অনেক সমালোচিতও হয়েছেন এ অভিনেত্রী। ক্যারিয়ারের শেষ লগ্নে এসে তার সাহসী দৃশ্যের মাত্রা যেন আরো বেড়ে চলেছে। সম্প্রতি সুচিত্রা ভট্টাচার্যের কাহিনি অবলম্বনে তৈরি ‘গহীন হৃদয়’ নামে সিনেমায় অভিনয় করেছেন কলকাতার নামী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
সিনেমাটিতে অভিনয়ের কথা প্রকাশ্যে আসতেই শিরোনাম হয়েছিলেন দুই দশকের বেশি সময় ধরে অভিনয় করা এই শিল্পী। আবারও শিরোনাম হলেন সিনেমাটিতে যৌন দৃশ্যে অভিনয় করে।
ছবিটিতে ‘সোহিনী’ চরিত্রে অভিনয় করেছেন ‘প্রাক্তন’ সিনেমার এই নায়িকা। আর সোহিনীর ছোটবেলার বন্ধু অনুপমের চরিত্রে দেখা যাবে কৌশিক সেনকে। এতে কৌশিকের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে ঋতুপর্ণাকে। এছাড়া ছবিটিতে আরও অভিনয় করেছেন- দেবশঙ্কর হালদার। এখানে তার চরিত্রের নাম ভাস্কর। সোহিনীর স্বামীর চরিত্রে দেখা যাবে তাকে।

সিনেমাটিতে যৌন দৃশ্যে অভিনয় নিয়ে এক সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেছেন, ‘চিত্রনাট্যের প্রয়োজনেই আমি এ ধরনের দৃশ্যে অভিনয় করতে রাজি। এ ধরনের দৃশ্যে অভিনয় করা ও দৃশ্যটি ফুটিয়ে তোলাও আমার কাছে চ্যালেঞ্জের। এটা আমার কাছে কাজেরই অঙ্গ। আমার চরিত্র ও কাজের জন্য আমি এই চ্যালেঞ্জটা নিতে চাই। পেশাদারি অভিনেত্রী হিসেবে আমরা ছবির চরিত্র হয়ে উঠি।’
এ ধরনের দৃশ্য অভিনয় করতে তিনি কতটা স্বাচ্ছন্দ্যবোধ করেন এমন প্রশ্নের জবাবে ঋতু বলেন, ‘বোঝাপড়া ভালো হলে এ ধরনের দৃশ্যে অভিনয় করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। কৌশিকের সঙ্গে আমার বোঝাপড়াও বেশ ভালো। এই পুরো বিষয়টাই সিনেমার অংশ।’
এর আগেও বেশ কিছু সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে বেশ সমালোচিত হন এ অভিনেত্রী। এসব ছবিতে দারুণ সাহসীকতার পরিচয় দিয়েছিলেন তিনি। তার উল্লেখযোগ্য কিছু অন্তরঙ্গ দৃশ্যের ছবির মধ্যে রয়েছে আরোহন, টান, আকর্ষণ, তিনকণ্যা, অনুরণন, তৃষ্ণা, চারুলতা, বেদেনি।
‘গহীন হৃদয়’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ২০ জুলাই। এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে একটি পরকীয়া প্রেমের গল্প নিয়ে। যেখানে আছে সম্পর্কের টানাপোড়েন। তবে এরই মধ্যে নির্মাতা অগ্নিদেব চট্টোপাধ্যায় এর একটি ট্রেইলার প্রকাশ করেছেন সামাজিক ভিডিও মাধ্যম ইউটিউবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button