বিনোদন

আবারও মা হচ্ছেন ইশিকা

মডেল ও অভিনেত্রী ইশিকা খান এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুধু সরব। কখন তিনি কী করছেন, সেটা ফেসবুকের মাধ্যমে ভক্তদের জানিয়ে দিচ্ছেন এই অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই মিডিয়া থেকে দূরে তিনি।
সম্প্রতি ইশিকা জানিয়েছেন, দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন তিনি। ফেসবুকে ইশিকা লিখেছেন, ‘সবাইকে আমি একটা খুশির সংবাদ দিতে চাই। কিয়ান (ইশিকার প্রথম সন্তান) শিগগির বড় ভাই হতে চলেছে। আলহামদুলিল্লাহ। প্লিজ, সবাই আমার আগত বাচ্চা এবং আমার জন্য দোয়া করবেন। পৃথিবীতে মা হওয়া সবচেয়ে বড় অনুভূতি এবং সেইসঙ্গে মা হওয়াও অনেক কঠিন। তাই আপনাদের সবার দোয়া আমার খুব দরকার। ধন্যবাদ। সবাইকে অনেক ভালোবাসি।’
২০১৬ সালের মার্চে বিয়ে করেন ইশিকা। তাঁর স্বামী কায়সার খান লন্ডনপ্রবাসী একজন ব্যবসায়ী। বিয়ের কিছুদিন পর লন্ডনে যান ইশিকা। একই বছরে ১৯ ডিসেম্বরে লন্ডনের একটি বেসরকারি হাসপাতালে ইশিকার প্রথম সন্তান কিয়ানের জন্ম হয়। বর্তমানে কিয়ান ও পরিবারের সঙ্গে দারুণ সময় কাটছে ইশিকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button