বিনোদন

ক্যামেরার সামনে আর দাঁড়াতে চাই না: শ্রাবন্তী

জনপ্রিয় অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী। ২০১০ সালের ২৯শে অক্টোবর বেসরকারি টিভি চ্যানেল এনটিভির অনুষ্ঠান বিভাগের কর্মকর্তা খোরশেদ আলমকে বিয়ে করেন। বিয়ের পরই শোবিজের রঙিন দুনিয়া থেকে নিজেকে আড়াল করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান । বর্তমানে এই অভিনেত্রীর সংসারে ভাঙনের ঢেউ। গত ৭ই মে তাকে তালাকের নোটিশ পাঠিয়েছেন তার স্বামী। তালাকের নোটিশ পেয়ে ২৫শে জুন শ্রাবন্তী দেশে ফিরেছেন।
তার ভাষ্য, দেশে ফেরার পর এখনো আলম আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। এমনকি তার সন্তাদেরও একবার খোঁজ নেয়নি। আমি এখন ঢাকায় আছি। তবে দেশে ফেরার পর তার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে চেয়েছি। তারাও আমার সঙ্গে দেখা করেননি।
আপনার পরিবারের কেউ কি তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন? এই প্রশ্নের উত্তরে শ্রাবন্তী বলেন, আলম অনেক আগে থেকেই আমার ভাইদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। এছাড়া এখন সে আমার পরিবারের কারো সঙ্গেই যোগাযোগ করছে না। আলম কোথায় আছে সেটিও আমি সঠিক ভাবে জানি না। তবে আমি চাই আলমের সঙ্গে সংসার করতে। অন্তত সন্তানদের জন্য হলেও আমাদের সংসার করা প্রয়োজন।
আপনি আপনার স্বামীর বিরুদ্ধে যে মামলা করেছেন তা এখন কোন পর্যায়ে আছে? এই প্রশ্নের উত্তরে শ্রাবন্তী বলেন, আমি মামলা সম্পর্কে বেশি কিছু জানি না। সত্যি বলতে, আমি বাধ্য হয়ে মামলা করেছি। আলম আমাকে না জানিয়ে ডিভোর্স লেটার পাঠিয়েছে। সে একবার হলেও আমার সঙ্গে আলোচনা করতে পারতো। আমি চাই আমার সংসার টিকে থাকুক। আমি সবার মতো আমার দুই মেয়ে এবং আলমকে নিয়ে সুন্দরভাবে সংসার করতে চাই।
শ্রাবন্তীর অভিযোগ, মালয়েশিয়া প্রবাসি একটি মেয়ের সঙ্গে তার স্বামীর সম্পর্ক রয়েছে। মেয়েটি আগে এনটিভিতে অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তিনিও বিবাহিত। মেয়েটির স্বামীকে তিনি সবকিছু জানিয়েছেন। তবুও কোনো লাভ হচ্ছে না। এসব নিয়ে কথা বলায় আলম তাকে মারধরও করেছেন। তৃতীয় মানুষের কারণে তার সংসারে ভাঙন শুরু হয়েছে।
শ্রাবন্তীর সংসার ভাঙ্গার খবরে মিডিয়ার অনেকে খুশি বলেও জানান এক সময়ের এই পর্দাকাপানো অভিনেত্রী। তিনি জানান, তার সংসারটি যেন না টিকে সেটিই চান অনেক শোবিজ কর্মী। এই বিষয়ে শ্রাবন্তী বলেন, আল্লাহর বিচার কঠিন বিচার। একদিন তার কাছে সব কিছুর হিসেব দিতে হবে। আজ যারা আমার বিপদের সময় হাঁসছেন তারা কতটা সঠিক আছেন? ভুল মানুষই করে। আমারো হয়তো কোনো ভুল ছিল। যে কারণে আজকে আমাকে এই পরিস্থিতিতে পড়তে হয়েছে। তাই বলে কারো সংসার ভাঙার খবরে খুশি হওয়ার কিছু নেই।
এদিকে শ্রাবন্তীর মা এখন অসুস্থ। এ সম্পর্কে তিনি বলেন, আমার মা লিভার সিরোসিসে ভুগছেন। এখন খুবই অসুস্থ। দেশে ফিরেই বগুড়া মায়ের কাছে চলে এসেছি। একদিকে মায়ের অসুস্থতা, অন্যদিকে সংসার টিকানোর যুদ্ধ। এখন আমার বড় খারাপ সময় যাচ্ছে।
প্রসঙ্গত, শ্রাবন্তী সর্বশেষ ২০১০ সালে নূরুল আলম আতিকের ‘ডালিম কুমার’ নাটকে অভিনয় করেছেন। সংসারী হওয়ার জন্য শোবিজ ছেড়ে দেন তিনি। আলাপনে সর্বশেষ তার কাছে জানতে চাওয়া হয় আবার কখনো কি তিনি ক্যামেরার সামনে দাঁড়াবেন?
শ্রাবন্তী বলেন, নতুন করে আর ক্যামেরার সামনে দাঁড়াতে চাই না। আমি স্বামী-সন্তানদের নিয়ে সংসার করতে চাই। আলমের জন্যই সেই সময় শোবিজ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর আজ আলমই আমায় ছেড়ে দিচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button