.jpg)
হরিণ শাবক এবং তার মায়ের হৃদয়ছোঁয়া এ মুহূর্তটি ক্যামেরায় বন্দি করেছেন লেসি লারসন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের পোর্ট ওর্চার্ডের এক রাস্তায় এ ঘটনাটি ঘটে। পুরো ঘটনাটি ঘটেছে লারসনের গাড়ির সামনেই। রোববারের এ ঘটনার ভিডিও তিনি তার ইনস্টাগ্রামে পোস্ট করেন। কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। রাতের মধ্যেই সেটি দুই লাখবার দেখা হয়।

ভিডিওতে দেখা যায়, দুইপাশে ঘন জঙ্গল। মাঝের সড়কটিতে পড়ে আছে মৃতপ্রায় একটি হরিণ শাবক। সন্তানকে মাঝ সড়কে পড়ে থাকতে দেখে দুরু দুরু বুকে কাছে আসে মা। মনে হয়ত তার মনে অজানা শঙ্কা উঁকি দেয়। সন্তানকে মুখ দিয়ে আদর করতে থাকে মা হরিণ। কিন্তু সন্তানকে নিস্তেজ পড়ে থাকতে দেখে আশপাশে তাকাতে থাকে, হয়ত কারো সাহায্য চায় সে। ঠেক সেই মুহূর্তেই নড়ে চড়ে উঠে হরিণ শাবক। খুব কষ্টে পা জোড়ায় ভর দিয়ে দাঁড়ায়। তারপরই মাকে দেখে সটান হয়ে যায় শাবকটি। দ্রুত মায়ের সাথে হেটে হেটে বাড়ি ফিরে যায়।

হরিণ শাবক আর তার মায়ের এই ঘটনা অনেকের মনকে নাড়িয়ে দিয়েছে। এই ঘটনাটি তুলে আনা সেই লেসি লারসন বলেছেন, ‘মাকে দেখেই যেন প্রাণ ফিরে পায় হরিণ শাবকটি।’




