আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মুক্তির পর যা বললেন আনোয়ার ইব্রাহিম

রাজক্ষমা পেয়ে বুধবারে কারাগার থেকে মুক্তি পেয়ে এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দেশবাসিকে ধন্যবাদ দিয়ে বলেন, মালয়েশিয়ার জন্য এটা একটা নতুন ভোর।
মুক্তির পর ৭০ বছর বয়সী আনোয়ার ইব্রাহিম দেশটিতে সার্বিক সংস্কারে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে বলেন, মানুষ পরিবর্তন চেয়েছে এবং আমাদেরকে পরিবর্তনের ম্যান্ডেট দিয়েছে। আর এটাই পরিবর্তনের সময়।
গত সপ্তাহের জাতীয় নির্বাচনে ছয় দশক দেশ শাসন করা বারিসান ন্যাশনাল দলের ভরাডুবির পর দেশটির শাসন ক্ষমতায় আসেন মাহাথির মোহাম্মদ। এরই প্রেক্ষাপটে সত্তর বছর বয়সী আনোয়ার বুধবার কারাগার থেকে মুক্তি পান।
এদিকে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আনোয়ার ইব্রাহিমকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মূলত মাহাথির মোহাম্মদ এর সুপারিশেই রাজক্ষমা পান তিনি।
বুধবার আনোয়ার ইব্রাহিম কুয়ালালামপুরের চেরাস রিহ্যাবিলিটেশন হসপিটাল থেকে মুক্তি পেয়ে রাজ দরবারে ছুটে যান। দেশটির রাজা সুলতান মোহাম্মদ পঞ্চম আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী এবং মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আজিজা ইসমাইলকে স্বাগত জানান।
২০১৫ সালে সমকামিতা ও দুর্নীতির অভিযোগে আনোয়ার ইব্রাহিমকে পাঁচ বছরের কারাদ- দেয়া হয়। ধারনা করা হয় এই কারাদণ্ডের পেছনে দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের প্রভাব ছিল।
অন্যদিকে নাজিব রাজাকের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের কারনে তার বিরুদ্ধে আন্দোলনে নামেন ৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মদ। আর আন্দোলনের অংশ হিসেবে তার সাবেক শত্রু আনোয়ার ইব্রাহিমের দলের সাথে রাজনৈতিক জোট করেন। আর এই জোট ২০১৮ সালের ১৭ তম সাধারন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। পাকতান হারাপান জোটে আনোয়ার ইব্রাহিমের দল পিকেআর ৪৮ টি আসন লাভ করে।
মাহাথির মোহাম্মদ গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শপথ নেন। তিনি দুই বছরের মধ্যে আনোয়ার ইব্রাহিমের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিবেন। দুর্নীতি ও সুশাসনের অঙ্গিকার দিয়ে ৯০ বছর বয়সে সক্রিয় রাজনীতিতে অংশ নেন আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির মোহাম্মদ। আল-জাজিরা ও রয়টার্স।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button