খেলা

রেকর্ড গড়লেন কেভিন ও’ব্রায়ান

আয়ারল্যান্ডের হয়ে টেস্ট ইতিহাসের প্রথম সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন কেভিন ও’ব্রায়ান। পাকিস্তানের বিপক্ষে ডাবলিনে অনুষ্ঠিত চলমান অভিষেক টেস্টের চতুর্থ দিনে ও’ব্রায়ান এই অনন্য কৃতিত্ব অর্জন করেন।
১৮৬ বলে ১০টি বাউন্ডারির সহযোগিতায় পাকিস্তানী বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমিরের বলে দুই রান নিয়ে কেভিন ও’ব্রায়ান ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূরণ করেন।
আয়ারল্যান্ডের হয়ে প্রথম সেঞ্চুরি করার রেকর্ডের আগে ৩৪ বছর বয়সী অভিজ্ঞ ব্যাটসম্যান ও’ব্রায়ানের নামের পাশে আরেকটি রেকর্ড এখনও জ্বলজ্বল করছে। ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাঙ্গালুরুতে করা ৫০ বলে ওয়ানডে সেঞ্চুরিটি এখনও বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ধরে রেখেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button