আন্তর্জাতিক সংবাদ
বিক্রি হয়ে গেল কম্বোডিয়ার শেষ স্বাধীন গণমাধ্যম!

বিক্রি হয়ে গেল কম্বোডিয়ার শেষ স্বাধীন গণমাধ্যম!বিক্রি হয়ে গেল কম্বোডিয়ার শেষ স্বাধীন গণমাধ্যম!
গত জুলাইয়ের নির্বাচনের পর কম্বোডিয়ার স্বাধীন গণমাধ্যমগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে।
শেষ স্বাধীন ইংরেজি পত্রিকা হিসেবে বিবেচিত ‘নম পেন পোস্ট’ শেষ পর্যন্ত এক মালেশিয়ান ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।
পত্রিকাটির নতুন মালিক শিভাকুমার গণপতি একটি গণসংযোগ প্রতিষ্ঠানের পরিচালক। এই প্রতিষ্ঠানটি এতদিন ধরে কম্বোডিয়া সরকারের হয়ে কাজ করেছিল। যদিও তিনি বলেছেন, তিনি ‘নম পেন পোস্ট’ এর নীতি ও সম্পাদকীয় স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবেন।
কম্বোডিয়া সরকার একের পর এক স্বাধীন গণমাধ্যমের উপর হস্তক্ষেপ করছে, এই অভিযোগে
সম্প্রতি ‘নম পেন’ শহর থেকে তাদের ব্যুরো অফিস প্রত্যাখ্যান করেছে মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত ‘রেডিও ফ্রি’ এশিয়া। বিবিসি




