রাজনীতি
খালেদা জিয়ার মুক্তি দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বিএনপির চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলামোটর এলাকায় মাইটিভির অফিসের সামনে থেকে এই মিছিল শুরু হয়, যা হাতিরপুল কাঁচাবাজার গিয়ে শেষ হয়।
মিছিলে ছাত্রদল সাধারণ সম্পাদক আকরামুল হাসান, মামুনুর রশিদ মামুন, এজমল হোসেন পাইলট, আলমগীর হাসান সোহান, আবু আতিক আল হাসান মিন্টু, আরিফা সুলতানা রুমা, রাজীব আহসান চৌধুরী পাপ্পুসহ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এবং বিভিন্ন থানার নেতাকর্মীরা অংশ নেন।




