জাতীয়

সুষ্ঠু নির্বাচনবিহীন গণতন্ত্র ইমিটেশন অলঙ্কারের মতো : আবুল মকসুদ

বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, সুষ্ঠু নির্বাচনবিহীন গণতন্ত্র ইমিটেশন অলঙ্কারের মতো। আসল অলঙ্কার ও ইমিটেশন অলঙ্কারের মধ্যে যে তফাৎ রয়েছে, কারচুপির মাধ্যমে নির্বাচিত যে সরকার-পার্লামেন্ট হয় তাও মূল্যহীন ইমিটেশন অলঙ্কারের মতো। কারচুপির নির্বাচনের মাধ্যমে সরকার গঠনও মূল্যহীন। তাই মনে রাখতে হবে আমরা আসল অলঙ্কার চাই, না ইমিটেশন অলঙ্কার চাই।
তিনি আজ বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে সিপিবি-বাসদের উদ্যোগে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, ভালো নির্বাচন করতে হলে ইসিকে গণতন্ত্রমনা হতে হবে এবং শক্তিশালী হতে হবে। তাদেরকে মেরুদণ্ড সোজা করতে হবে। কারণ একটি ভালো নির্বাচন জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে।
সভায় সভাপতিত্ব করেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভূঁইয়া। মূল বক্তব্য উপস্থাপন করেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button