শিক্ষা

ছাত্রলীগ নেতার বহিস্কার দাবীতে পবিপ্রবিতে শিক্ষার্থীদের ঝাড়ু মিছিল

জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ওমর ফারুককে বহিস্কারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা । রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীরা ঝাড়া হাতে নিয়ে ক্যাম্পাসে মিছিল করে।
বেলা সাড়ে ১১টার দিকে টিএসসি চত্ত্বর থেকে ছাত্রলীগের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা ঝাড়ু উঁচিয়ে বিক্ষোভ মিছিল করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিন শেষে টিএসসির সামনে সমাবেশ করে।
সমাবেশে অন্যান্যের মধ্যে ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক আরিফুর রশিদ প্রিন্স, সাংগঠিন সম্পাদক রাশেদ ইমাম, মুখপাত্র ফিশারিজ অনুষদের মাষ্টার্স পর্বের শিক্ষার্থ রবিউল ইসলাম, মোঃ সাইফুর রাফি বক্তৃতা করেন।
বক্তরা বলেন, সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী অপতৎপড়তায় জড়িত ওমর ফারুককে অবিলম্বে ছাত্রলীগ থেকে বহি:স্কার করতে হবে। তারা ক্যাম্পাসে ওমর ফারুককে অবাঞ্ছিত ও ঘোষনা করে।
উল্লেখ্য, গত বুধবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ বাউফল-পটুয়াখালী মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শণ করে। বিকেল ৫টার দিকে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও স্থানীয় কতিপয় ছাত্রলীগ নেতা-কর্মীরা সেখানে উপস্থিত হয়ে আকস্মিক আন্দোলনরত শিক্ষার্থীদের উপর চড়াও হয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে।
পরবর্তীতে এ ঘটনার সমাধান হলেও বৃহস্পতিবার রাতে পটুয়াখালী শহর থেকে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারন সম্পাদক ও তার সাথে থাকা সাধারন শিক্ষার্থীদের উপর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদকের নেতৃত্বে হামলা ও তাদের মোবাইল ফোন, টাকা পয়সা ও ব্যবহৃত মোটরসাইকেল আটকে রাখে। এ খবর বিশ্ববিদ্যালয় ছড়িয়ে পড়লে সাধারন শিক্ষার্থীরা প্রতিবাদমুখর হয়ে উঠে ও ক্যাম্পাসে ফের বিক্ষোভে ফেটে পড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button