৭ মে পর্যন্ত আন্দোলন স্থগিত

কোটা সংস্কার আন্দোলন ৭ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে। এর মধ্য সরকার কোটা ব্যবস্থা পরীক্ষা নিরীক্ষা করে ফলাফল জানাবে। সোমবার সচিবালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে কোটা সংস্কার আন্দোলনকারীদের আলোচনায় এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, আহতদের চিকিৎসার দায়িত্ব সরকারের। ভিসির বাসভবনে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। নিরীহদের ছেড়ে দেয়া হবে।
ওবায়দুল কাদের ছাড়াও এতে অংশ নেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, তথ্য ও গবেষণা সম্পদক আফজাল হোসেন, সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, মুক্তযুদ্ধ সম্পাদক মৃণাল কান্তি দাস উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সদস্য এস এম কামার হোসেন, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং কোটা সংস্কার আন্দোলনের আহবায়ক হাসান আল মামুন, কানিজ ফাতেমা আফসানা সাফা, একরামুল হক, আল ইমরান হোসাইন, লীনা মিত্র। আরজিনা হাসান, লুবনা জাহানসহ ২০ সদস্যের একটি প্রতিনিধি দল।




