বিনোদন

অহনার ‘রসের হাঁড়ি’

সময়ের ব্যস্ত অভিনেত্রী অহনা। কাজ করছেন বেশ কয়েকটি সিরিয়ালে। বিভিন্ন চরিত্রে নিজের অভিনয় গুণে নিজেকে ভাঙ্গছেন প্রতিনিয়ত, নিজের কাজ দিয়ে দর্শক মনে তৈরি করেছেন শক্ত অবস্থান। বৈশাখী টেলিভিশনে শুরু হয়েছে তার ধারাবাহিক নাটক রসের হাঁড়ি যা ইতিমধ্যে দর্শকদের চাহিদার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
জীবন জীবিকার তাগিদে গ্রাম থেকে মেঘাসিটি ঢাকায় ছুটে আসা সহজ সরল মানুষদের নানা অসঙ্গতিতে জড়িয়ে পড়ার গল্পই রসের হাঁড়ি যা হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। টিপু আলমের গল্পে নাটকটি রচনা করেছেন আকাশ রঞ্জন, পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।
অহনা ছাড়াও ধারাবাহিকটিতে আরো অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, সাঈদ বাবু, ডা. এজাজ, মম মোর্শেদ, নাজিরা মৌ, আখম হাসান, সিদ্দিকুর রহমান সহ আরো অনেকে।

‘রসের হাঁড়ি’ নাটকটি দেখবেন প্রতি মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার রাত ৮টা ৪০মিনিটে শুধুমাত্র বৈশাখী টেলিভিশনে।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button