বিনোদন

গ্যাংস্টার বিদ্যা!

চলচ্চিত্র জগতে ইতোমধ্যে ১৫ বছর পার করে ফেলেছেন তিনি। ডার্টি পিকচার থেকে শুরু করে কাহানি, সম্প্রতি তুমহারি সল্লুতে দর্শক মনে দাগ কেটেছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। প্রতিবারই নতুন চরিত্র, নতুন কাহিনীতে চমক দিয়ে টক্কর দিচ্ছেন নতুন নায়িকাদের। সম্প্রতি ইন্ডাস্ট্রিতে শোনা যাচ্ছে, আসন্ন নতুন ছবিতে গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে বিদ্যাকে।
ভারতের একটি জনপ্রিয় সংবাদমাধ্যম জানিয়েছে, পরিচালক জ্যোতি কাপুর দাসের নতুন ছবিতে বিদ্যার অভিনয় করার কথা চলছে। যে চরিত্র নিয়ে তাঁকে ভাবা হয়েছে, সেই চরিত্রটি আসলে একটি নারী ডনের গল্প। কঠিন মানসিকতার এই ডন অন্ধকার দুনিয়ায় রাজত্ব করেন।
এমন একটি নারী ডনের চরিত্রে পরিচালকের মাথায় বিদ্যার কথাই প্রথম আসে। সেই ভেবে তিনি বিদ্যার কাছে চিত্রনাট্য নিয়ে গিয়ে শোনানও। আর চরিত্রটি বিদ্যার পছন্দও হয়েছে বলে জানা গেছে।
ইন্দিরা গান্ধীর বায়োপিকে দেখা যাবে বিদ্যা বালানকে। আর সেই চরিত্রের জন্যই তিনি এখন চূড়ান্ত ব্যস্ত। সবকিছু ঠিকঠাক থাকলে এবছরের শেষে শুরু হবে এই সিনেমার শুটিং।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button