বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের দ্বিবার্ষিক কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের দ্বিবার্ষিক কাউন্সিল ও সম্মেলন ফেডারেশন সভাপতি মোঃ গোলাম সাত্তারের সভাপতিত্বে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনাতনে অনুষ্ঠিত হয়।
দুই দিন ব্যাপী দ্বিবার্ষিক কাউন্সিল ও সম্মেলন কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর ম. নূরন্নবী, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী নাইমুল আহসান জুয়েল, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেন, কার্যকরি সভাপতি হারুন-অর-রশিদ ভ‚ঁইয়া, শ্রমিকনেতা আলমগীর মজুমদার, কৃষক নেতা শান্তি ওয়াদ্দেদার, বাংলাদেশের স্বাধীনতা পাটির সহ-সভাপতি-আব্দুল গফুর মিয়া, সমাজতান্ত্রিক ফ্রন্টের আহŸায়ক-হামিদুল হক প্রমুখ। কাউন্সিল অধিবেশন পর্যবেক্ষণের জন্য উপস্থিত ছিলেন শ্রমদপ্তরের উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম ফকির ও সহকারী পরিচালক মোঃ ফিরোজুর রহমান। উদ্বোধনী অধিবেশনে বক্তাগণ বলেন, দেশ আজ পুঁজিবাদী দুর্বৃত্তকবলিত। এদের উচ্ছেদ করে শ্রমিক কৃষক মেহনতি মানুষের রাষ্ট্রগঠন জরুরি। শ্রমিক নেতৃবৃন্দ জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, অবাধ ট্রেডইউনিয়ন অধিকার, নিরাপদ কর্মক্ষেত্র ও শ্রমআইন সংশোধনের দাবি জানান। দ্বিতীয় অধিবেশনে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, অর্থরিপোর্ট ও বাজেট পেশ করেন কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন, ফেডারেশনের সংবিধান সংশোধনী, সংযোজনী প্রস্তাব পেশ করেন মনোজ বড়–য়া। কউন্সিলের নির্বাচনী অধিবেশনে সভাপতিত্বে করেন নির্বাচন উপকমিটি সভাপতি মোঃ নেসার আহমেদ, বক্তব্য রাখেন নির্বাচন উপকমিটির সদস্য মেছবাউদ্দিন আহমেদ ও আব্দুল গফুর মিয়া, বক্তব্য শেষে নির্বাচন উপকমিটির সভাপতি নির্বাচনের চ‚ড়ান্ত ফলাফল ঘোষণা করেন। জাতীয় কাউন্সিল সর্বসম্মতিক্রমে গোলাম সাত্তারকে সভাপতি ও এ এ এম ফয়েজ হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করে। ফেডারেশনের সাংগঠনিক অধিবেশনে সভাপতিত্ব করেন মাস্টার মোখলেছুর রহমান তালুকদার। বক্তব্য রাখেন রফিকুল ইসলাম পথিক, হযরত আলী মোল্লা, গোলাম কাদির, আব্দুল আলী, আবু রায়হান মেহেদী, জান্নাতুল ফেরদৌস, এডভোকেট করিম শিকদার, আম্বিয়া খাতুন শিলা, এডভোকেট মামুনুর রশিদসহ ফেডারেশনের অন্তর্ভুক্ত ইউনিয়ন এবং আঞ্চলিক ও নারী কমিটির নেতৃবৃন্দ।




