আন্তর্জাতিক সংবাদশিরোনাম

উত্তরসূরি সঙ্কটে সু চি : গণতন্ত্র মুখ থুবড়ে পড়ার আশঙ্কা

মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অংসান সু চি দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছেন। একদিকে নিজ সন্তানদের মিয়ানমারের রাজনীতিতে আনতে পারছেন না, অন্যদিকে নিজ দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি থেকেও নতুন নেতৃত্ব উঠে আসছে না। এতে ৭২ বছর বয়সী সু চি দলের ভার কার ওপর ছেড়ে দিবেন, সে বিষয়ে খোদ এনএলডির মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে ১৯৬২ সালের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করা এনএলডি সামরিক জান্তার কব্জা থেকে এখনো বের হতে পারেনি। ২০১৬ সালের নির্বাচনে সু চির নেতৃত্বাধীন এনএলডি নিরঙ্কুশ জয়লাভ করলেও সরকারের মন্ত্রীসভায় গুরুত্বপূর্ণ পদগুলো দখলে রেখেছেন দেশটির জান্তা সরকার।
নির্বাচনের পূর্বে জান্তা সরকার একটি কালো আইন করে। ওই আইনের আওতায় সু চির সন্তানরাও ভবিষ্যতে দেশটির প্রেসিডেন্ট বা গুরুত্বপূর্ণ পদে বসতে পারবেন না। এদিকে নিজ সন্তানদের দেশের রাজনীতিতে যুক্ত করতে না পারায় দলটির ভবিষ্যৎ নেতৃত্ব হুমকির মুখে পড়েছে।
বর্তমানে যারা এনএলডির নেতৃত্বে আছে, তাদের প্রায় সবাই ৯০ এর দশকের নেতা। সু চির গৃহবন্দির সময় তারা আন্দোলন-সংগ্রাম করে এনএলডিকে টিকিয়ে রাখেন। এদিকে নেতৃত্ব সঙ্কটের কারণে দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে সংগ্রামের ফসল গণতন্ত্র দেশটিতে মুখ থুবড়ে পড়বে।
ওয়াশিংটন জার্নাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button