শিক্ষা
বেরোবিতে কালের কন্ঠ শুভসংঘের উদ্যোগে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান

বেরোবি প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) কালের কন্ঠ পাঠক ফোরাম “শুভসংঘ”।
রবিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে অভিযান কার্যক্রম শুরু হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিম-উল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন কালের কন্ঠের রংপুর ব্যুরো প্রধান স্বপন চৌধুরী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান, শুভ সংঘের আহ্বায়ক কমিটির আহ্বায়ক জুয়েল আহমেদ, সদস্য সচিব আব্দুল্লাহ আল-তোফায়েল প্রমুখ।



