খেলা

বিরল রেকর্ডের মালিক হতে যাচ্ছেন রশিদ খান

এতো দ্রুত এই কীর্তি আর কেউ গড়তে পারেনি, যা করতে যাচ্ছেন আফগানিস্তানের দুর্ধর্ষ স্পিনার রশিদ খান। ওয়ানডে ফরম্যাটে দ্রুততম ১০০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন এই তরুণ। বিরল এই রেকর্ড গড়তে তার প্রয়োজন মাত্র একটি উইকেট। আর এর জন্য তার হাতে রয়েছে নয়টি ম্যাচ।
শুক্রবার হারারাতে বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্সের খেলায় আয়ারল্যান্ডের বিপক্ষে তিন উইকেট শিকার করে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গেছেন তিনি। তার উইকেট সংখ্যা এখন ৯৯। ক্যারিয়ারের ৪৩তম ওয়ানডেতেই সেঞ্চুরির ইঞ্চি দূরে পৌঁছে গেছেন রশিদ।

বর্তমানে ওয়ানডে ফরম্যাটের দ্রুততম ১০০ উইকেট শিকারের কৃতিত্ব দখলে রয়েছে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের। ৫২তম ইনিংসে ১০০ উইকেট নিয়ে তিনি টপকে যান পাকিস্তানের স্পিনার সাকলাইন মোস্তাককে। সাবেক এই অফ স্পিনার ক্যারিয়ারের ৫৩তম ইনিংসে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেন।
স্টার্কের কৃতিত্বকে পেছনে ফেলার দৌঁড়ে এখন এগিয়ে গেছেন আফগানিস্তানের আলোচিত স্পিনার রশিদ। তার চেয়ে নয়টি ম্যাচ কম খেলে রশিদের উইকেটের সংখ্যা ৯৯। বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালেই হয়ত বিরল রেকর্ডটি গড়ে ফেলবেন আফগানিস্তানের এই তারকা লেগ স্পিনার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button