আন্তর্জাতিক সংবাদশিরোনাম
ট্রাম্পকে নির্বোধ বললেন সোনম

হাতি শিকার নিয়ে নতুন একটি নিয়ম আনতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই নিয়মে শিকারকে আইনি বৈধতা দেওয়া হবে। ট্রাম্পের এমন পদক্ষেপে বিরক্ত হয়ে তাকে নির্বোধ বলে আক্রমণ করেছেন অভিনেত্রী সোনম কাপুর।
আমেরিকার বিখ্যাত কমেডিয়ান এলেন ডিজেনরাস একটি পোস্ট করে এই আইনের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আবেদন জানিয়েছেন। হ্যাশ ট্যাগ দেওয়া হয়েছে ##বি কাইন্ড টু এলিফেন্টস। পাশাপাশি পশু শিকারের মতো মধ্যযুগীয় কাজকে বৈধতা দেওয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
এই টুইটের পরেই পাল্টা টুইট করেছেন সোনম। সেখানে লিখেছেন, ‘যে কোনও পশু শিকারই ভারতে বেআইনি। আমেরিকা তো ভারতের থেকে এই বিষয়ে শিক্ষা গ্রহণ করতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প একেবারে নির্বোধ।’




