খেলা

‘বিরাট’ বোমা ফাটালেন ভারতের সাবেক অধিনায়ক

ভারত অধিনায়ক বিরাট কোহলির উপর ভরসা রাখার জন্য বিসিসিআইয়ের মুখ্য নির্বাচকের দায়িত্ব থেকে তাকে ছেঁটে ফেলা হয়েছিল বলে জানিয়েছেন সাবেক ভারত অধিনায়ক দীলিপ বেঙ্গ সরকর। ২০০৬ সালে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের নির্বাচকদের চেয়ারম্যান পদে আসীন হন তিনি। ওই সময় বিসিসিআইয়ের প্রধান ছিলেন কিরন মোরে।
২০০৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে দলে (তৎকালীন অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক) বিরাট কোহলিকে ঢোকাতে চেয়েছিলেন তিনি। কিন্তু ওই সময় তার সাথে একমত হতে পারেননি বিসিসিআইয়ের তৎকালীন কোষাধ্যক্ষ শ্রীণিবাসন। তিনি নিজের আইপিএল দলের প্লেয়ার বদ্রিনাথকে সুযোগ দিতে চেয়েছিলেন জাতীয় দলে। এই মতবিরোধের কারণেই ২০০৮ সালে পদ থেকে সরতে হয় বেঙ্গ সরকরকে।
মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বেঙ্গসরকর জানান, ‘আমার মনে হয়েছিল ওটাই ঠিক সময় বিরাটকে দলে নিয়ে আসার জন্য। চারজন নির্বাচক আমার সাথে সহমত হলেও আমার এই সিদ্ধান্তের বিরোধিতা করেন অধিনায়ক ধোনি ও কোচ গ্যারি কার্স্টেন। আমি ওদের বলেছিলাম বিরাটের খেলা আমি দেখেছি ও জাতীয় দলে খেলার যোগ্যতা রাখেন। কিন্তু তখন বিরাটের মধ্যে প্রতিভা খুঁজে পাননি কোচ ও অধিনায়ক। তারা আইপিএল দল চেন্নাই সুপার কিংসের খেলোয়াড় বদ্রিনাথকে দলে নিয়ে আসতে আগ্রহী ছিলেন।’
তিনি আরো বলেন, ‘বদ্রিনাত সুযোগ না পাওয়াতে শ্রীনি আমাকে ডেকে জিজ্ঞেস করেন কেন এই দলে বদ্রির জায়গা হলো না। জানিয়েছিলাম, অস্ট্রেলিয়ার এর্মাজিং প্লেয়ারদের টুরে বিরাটের খেলা আমি দেখেছি ও সত্যিই অসাধারণ সেই জন্যই ও দলে জায়গা পেয়েছে। তখন আমাকে বলা হয়েছিল, বদ্রিনাথের তামিলনাড়ু দলে ৮০০ রান করেছে। ওর এখন ২৯ বছর বয়স। কখন সুযোগ পাবে বদ্রি? এক্ষেত্রেও আমার জবাব ছিল ও নিশ্চয় সুযোগ পাবে কিন্তু কখন পাবে সেটা এখনই বলতে পারছি না। এরপর দিনই শ্রীকান্তকে নিজের টিমে নেন শ্রীনি। আমার জায়গায় নিয়ে আসা হয় তাকে। বিরাটকে নেয়ায় চাকরি যায় আমার।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button