শিক্ষা

বেরোবিতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবস দুটি উপলক্ষে বুধবার রাতের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। এরপর সকাল সোয়া ৭ টায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালোব্যাজ ধারণ করে সাড়ে ৭ টায় প্রভাতফেরিতে অংশ নেন উপাচার্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রভাতফেরি শেষে সকাল সাড়ে ৮ টায় শহীদ বেদিতে শ্রদ্ধা জানায় বিশ্ববিদ্যালয়ের ২১ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানো শেষে বেলা ১১ টায় শহীদ মিনার প্রাঙ্গনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঘটনা ও গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় মূখ্য আলোচক ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শামসুল হক। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button