শিক্ষাশিরোনাম

প্রশ্ন ফাঁস ঠেকাতে সবই করেছি : শিক্ষামন্ত্রী

‘উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে যা সম্ভব সবই করেছি’ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, সরকারের পক্ষ সম্ভাব্য যা যা করার দরকার তার সব ব্যবস্থাই করা হয়েছে। তাই এবার প্রশ্নপত্র ফাঁস হবে না। সব পরীক্ষা সুষ্ঠুভাবে সমাপ্ত হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন ।
সোমবার পরীক্ষা শুরুর প্রথম দিন সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন,‘আগেও বলেছি, মানুষের পক্ষে যা যা করা সম্ভব, আমাদের এই বাস্তবতায় সেই অনুসারে আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা আশা করি, সবাই সহযোগিতা করবেন। আমাদের এই পরীক্ষাগুলো শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে’।
মন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি, শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হবে। এই ক্ষেত্রে আপনাদের বলতে চাই, নানা ধরনের সমস্যা হয়তো প্রতিদিনই যুক্ত হচ্ছে। আমরা সম্ভাব্য যা হতে পারে এবং যা যা আমাদের জানার মধ্যে আছে, আপনারা আমাদের জানাইছেন বা অন্যান্য মাধ্যমে জানছি, এই সবকিছু মোকাবিলা করে আমরা ব্যবস্থা নিয়েছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button