Uncategorized

শহীদ মিনার নেই জুরাছড়ি ৬৮ শিক্ষা প্রতিষ্ঠানে

সুমন্ত চাকমা, জুরাছড়ি, রাঙামাটি : সুমন্ত চাকমা, জুরাছড়ি : রাঙামাটি জুরাছড়ি উপজেলায় ৬৩টি প্রাথমিক ও ৫টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই । উপজেলা নিকটবত্তি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ২১ ফেব্রুয়ারি ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হয় উপজেলা প্রশাসনের শহীদ মিনারে। এটিও বছর জুড়ে তাকে অরক্ষিত।
অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা শহীদ মিনার না তাকায় ২১ ফেব্রুয়ারি ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেনা বলে সংশ্লিষ্ট্য বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিবাবকদের অভিমত। তবে এ অভিমত মানতে নারাজ উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা অশিষ কুমার ধর। তার দাবী দুর্গম বিদ্যালয় গুলোতে অস্থায়ী শহীদ মিনার তৈরী করে শ্রদ্ধা জানানো হয়।
উপজেলা প্রাথমিক ও মাধমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় ৫৮টি সরকারী ও ৫টিবেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে কোনটিতেই শহীদ মিনার নেই। এছাড়া ৬ টি মাধমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা প্রশাসনের শহীদ মিনারটি অবহেলায়-অযতেœ পরে রয়েছে। উপজেলা শিশু পার্কে নির্মিত শহীদ মিনারের পূর্ব-পশ্চিম পার্শ্বে নির্মাণ করা হয়েছে জামে মর্জিদের টয়লেট ও সোসাগার। বছর পিরে শহীদদের শ্রদ্ধা জানাতে প্রশাসনের পক্ষ থেকে তরিৎ ভবে সংস্কার করা হয় বলে স্থানীয় বাসিন্দারদের দাবী।
লুলাংছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন চাকমা জানান, শহীদদের শ্রদ্ধা জানাতে প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনা প্রয়োজন।
নাম প্রকাশ অনিচ্ছুক শর্তে এক প্রধান শিক্ষক বলেন, “একুশ এলেই আমরা মাতৃভাষার জন্য জাগ্রত হই। এরপর ভাষাশহীদদের কারও মনে থাকে না।’
তিনি আরো বলেন, বছর বছর ধরে দেখছি, উপজেলা উন্নয়নের জন্য কত না বরাদ্দ আসছে। অথচ প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের তাগিদ কেউ অনুভব করেন না।
উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশিষ কুমার ধর বলেন, উপজেলায় ৫৮টি সরকারী ও ৫টিবেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে কোনটিতেই শহীদ মিনার না থাকার কথা স্বীকার করে বলেন স্থানীয় প্রশাসনের সহযোগীতা পাওয়া গেলে বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা সম্ভব। তবে বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণে সরকারি কোন আদেশ ও বরাদ্দ নেই।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, উপজেলা শহীদ মিনারটি সংস্করণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, সকল ছাত্র-ছাত্রী জাতে শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে পারে সে লক্ষে আমরা বিষয়টি গুরুত্বর মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষপ নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button