জুরাছড়িতে কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য-পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, জুরাছড়ি : প্রজনন স্বাস্থ্যের ধারণা শুধুমাত্র মাতৃস্বাস্থ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রজনন স্বাস্থ্যের পরিচর্যা যে কোন বয়সের নারী ও পুরুষের জন্য প্রযোজ্য। প্রজনন স্বাস্থ্য যতœ গর্ভবতী মায়েদের চাহিদা পূরণ করলেও যারা গর্ভধারণ করতে চায় বা চায় না তারাও এর আওতাভুক্ত।
মঙ্গলবার জুরাছড়ি উপজেলায় আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অবহিতকরণ কর্মশালায় বক্তারা একথা বলেন।
উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মঞ্জুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, বিশেষ অতিথি ইউএনও মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আইইএম ইউনিটের প্রতিনিধি হোজনারা বেগম, ভুবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ধর্ম্মা নন্দ শ্রমণ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা আরো বলেন, কৈশোরকালীন নারীদের শারীরিক পরিবর্তন দেখা দেয়। সে সময় কালে বেশী করে পুষ্টিকর খাবার খেতে হবে।
তারা আরো বলেন, প্রজনন স্বাস্থ্য শুধু মাত্র প্রজননতন্ত্রের কার্য এবং প্রজনন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত রোগ বা অসুস্থতার অনুপস্থিতিকেই বোঝায় না, এটা শারীরিক মানসিক ও সামাজিক কল্যাণকর এক পরিপূর্ণ সুস্থ্য অবস্থার মদ্য দিয়ে প্রজনন প্রক্রিয়া সম্পাদনের একটি অবস্থাকে বোঝায়।




