আন্তর্জাতিক সংবাদ

মুরগি নেই, তাই কেএফসির শত শত দোকান বন্ধ

যুক্তরাজ্যে চটজলদি খাবারের দোকান কেএফসি’র সাড়ে পাঁচশোরও বেশি দোকান বন্ধ হয়ে গেছে – কারণ তাদের মুরগির মজুত শেষ হয়ে গেছে।
কেনটাকি ফ্রায়েড চিকেন বা কেএফসি-র ওয়েবসাইটে বলা হচ্ছে, যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ড প্রজাতন্ত্রে তাদের মোট ৯০০টি দোকান রয়েছে, যার মধ্যে সোমবার রাত ন’টা নাগাদ ৫৭৫টিই বন্ধ হয়ে গেছে।
গত ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত কেএফসির জন্য মুরগি সরবরাহ করতো খাদ্য বিতরণের জন্য বিশেষায়িত একটি প্রতিষ্ঠান বিডভেস্ট।
কিন্তু ওই কনট্রাক্ট যখন ডিএইচএলকে দেয়া হলো – তার পর থেকেই বিভিন্ন দোকানে মুরগির মজুত শেষ হয়ে যেতে থাকলো।
জিএমবি ইউনিয়নের একজন কর্মকর্তা মিক রিক্স বলছেন, একটি বিশেষায়িত প্রতিষ্ঠান ছেড়ে ডিএইচএল-কে এ দায়িত্ব দেয়াটা এক মারাত্মক ভুল হয়েছে।

বন্ধ একটি কেএফসির দোকান

কিছু সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে যে মুরগির সরবরাহ শেষ হয়ে যাওয়ার জন্য তাদের প্রতিদিন ১০ লাখ পাউন্ড করে ক্ষতি হচ্ছে, তবে এ সংখ্যাটা আনুমানিক।
কেএফসির অনেক দোকানে কর্মচারীদের এ জন্য ছুটি নিতে উৎসাহিত করা হয়েছে, তবে তাদের বাধ্য করা হবে না – বলেছে কোম্পানিটি।
ডিএইচএল এ জন্য দু:খ প্রকাশ করে স্বীকার করেছে যে ‘অপারেশনাল কারণে’ মুরগির সরবরাহ বিঘ্নিত হয়েছে এবং পরিস্থিতিটা তারা সমাধানের চেষ্টা করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button