রাজনীতি

খালেদা জিয়ার সাথে দেখা করতে চিকিৎসকদের বাধা

কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে চিকিৎসকদের একটি প্রতিনিধিদল কারাগারে যেতে চেয়েছিলেন । কিন্তু পূর্বানুমতি না থাকায় কর্তৃপক্ষ দেখা করতে দেয়নি।
রোববার সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে ঢাকাস্থ পুরাতন কেন্দ্রীয় কারাগারে দেখা করতে যান।
ড্যাবের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন- ড্যাব সভাপতি অধ্যাপক ডাঃ এ কে এম আজিজুল হক, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল কবির লাবু, ডাঃ শহিদ আলম, ডাঃ শহীদ হাসান, ডাঃ সিরাজুল ইসলাম, ডাঃ ফরিদ, ঢাকা মেডিক্যাল কলেজ ড্যাব সভাপতি ও হৃদরোগ বিশেষোজ্ঞ ডাঃ মহিউদ্দিন মাসুম, ডাঃ ইরফান, ডাঃ কাকন, ডাঃ হেলাল, ডাঃ ইকবাল, ডাঃ কবির, ডাঃ টিপু, ডাঃ জাভেদ, ডাঃ নাহিদ, ডাঃ আসিফ, ডাঃ মাহমুদুল হাসান খান সুমন, ডাঃ তৈয়েবুর রহমান গালিব, ডাঃ মইন উদ্দিন শরিফ সৈকত।
তারা সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে নানা শারীরিক জটিলতা ভুগছেন। হাটুর সমস্যার কারণে বেগম খালেদা জিয়া ১০ বছর আগে হাঁটুর অপেরেশন করান। যে কারণে তিনি ঠিক মত হাঁটাচলা করতে পারেন না এবং নিয়মিত থেরাপি নিতে হয়। তাছাড়া তিনি হৃদযন্ত্র ও ফুসফুসের নানা জটিলতায়ও ভুগছেন।
ডা. রফিকুল কবির লাবু অভিযোগ করেন, পুরনো জরাজীর্ণ কারাগারে চিকিৎসার স্বাভাবিক পরিবেশ নেই এবং কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই । এরূপ পরিবেশে সত্তরোর্ধ একজন সাবেক প্রধানমন্ত্রীকে কারারুদ্ধ করে রাখা মানবাধিকার লঙ্ঘন এবং সরকারের স্বৈরাচারী আচরণের বহিঃপ্রকাশ।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাভাবিক চলাফেরা করতে না পারলে খালেদা জিয়া অসুস্থ হয়ে পরবেন।
প্রতিনিধি দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নিতে অনুরোধ করে আইজি প্রিজন বরাবর দরখাস্ত দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button