অপরাধশিরোনাম

সেই অস্ত্রধারীর পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জ শহরে হকার ইস্যু নিয়ে সংঘর্ষের দিন প্রকাশ্যে অস্ত্র বের করা সেই অস্ত্রধারী নিয়াজুল ইসলাম খানের খোয়া যাওয়া পিস্তলটি ১০ রাউন্ড গুলিসহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ২টায় শহরের বঙ্গবন্ধু সড়কে সাধু পৌলের গির্জার সামনে একটি ফুলের টবে পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। ইতালির তৈরি ৭ পয়েন্ট ৬ বোরের অস্ত্রটি নিয়াজুলের নামে লাইসেন্স করা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার দায়িত্বরত ওসি আব্দুর রাজ্জাক জানান, টহল পুলিশ ফুলের টবে পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্রটি উদ্ধার করে। পরে থানায় এনে পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় সেটা নিয়াজুলের পিস্তল। নিয়াজুলকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত অাছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button