আন্তর্জাতিক সংবাদশিরোনাম

স্কুলে ভর্তির আগেই প্রতি ৩ চীনা শিশুর একজন অনলাইনে আসক্ত

চীনে স্কুলে যাওয়ার আগেই প্রতি ৩ শিশুর একজন অনলাইনে আসক্ত হয়ে পড়েছে। বিনোদনের জন্যে প্রতিদিন তারা ৩০ মিনিটেরও বেশি সময় অনলাইনে ব্যয় করে। চলতি সপ্তাহান্তে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে একথা বলা হয়েছে। খবর সিনহুয়ার।
চায়না ন্যাশনাল ইয়ুথ প্যালেস অ্যাসোসিয়েশনের আওতায় একটি শিক্ষা গবেষণা কেন্দ্র জরিপটি পরিচালনা করে। গবেষণায় দেখা গেছে তিনবছর থেকে ছয়বছর বয়সী প্রায় ২৯ শতাংশ শিশু দিনে আধা ঘণ্টারও বেশি সময় অনলাইনে ব্যয় করে।

এছাড়া ১৪ বছরের ৬০ শতাংশেরও বেশি শিশু একইসময় অনলাইনে সময় কাটায়। অথচ অভিভাবকরা এ বিষয়ে খুব কমই সতর্ক বলে গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়। সিনহুয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button