শিক্ষা

বেরোবিতে ভর্তি জালিয়াতি নিয়ে মানববন্ধনের সময় প্রক্টোরিয়াল বডির বাধা

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি জালিয়াতিতে জড়িতদের শাস্তির দাবিতে কিছু সাধারণ ছাত্র মানববন্ধন করার সময় বাধা প্রদান করেন বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির দুই সদস্য ড. আবু কালাম মু. ফরিদ উল ইসলাম (প্রক্টর, চলতি দায়িত্ব) এবং শামসুজ্জামান (সহকারি প্রক্টর)।
দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের রাসেল চত্বরে মানব বন্ধন করার চেষ্টা করলে বিনা অনুমেিত মানববন্ধনের খবর বিশ্ববিদ্যালয় প্রশাসন জানলে প্রক্টরিয়াল বডির দুইজন সদস্য এসে বাঁধা প্রদান করলে শিক্ষার্থীরা সেখান থেকে চলে যায়।
বিশ্ববিদ্যালয়ের অষ্টম ব্যাচের শিক্ষার্থী শাহ্ আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হাবিবুর রহমান, পোমেল বড়–য়া, ফিরোজ রহমান, শাহ রতন প্রমুখ।
সাধারণ ছাত্রদের মধ্যে পরিচয় জানাতে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, আমরা ভর্তি জালিয়াতিতে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধনে দাঁড়িয়েছিলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির দুইজন সদস্য এবং ছাত্রলীগের কয়েকজন নেতা এসে বাধা প্রদান করেন। অনুমতি নেওয়া হয়েছিল কিনা এ ব্যাপারে জানতে চাইলে বিষয়টি অজানা ছিল বলে জানায়।
এ বিষয়ে প্রক্টর আবু কালাম মু. ফরিদ উল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে যে কোন প্রোগ্রাম করতে হলে প্রক্টর অফিস এবং বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন অফিস থেকে অনুমতি নিতে হয়। কিন্তু সাধারণ ছাত্রের ব্যানারে অনুমতি ছাড়াই মানববন্ধনের চেষ্টা করলে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button