আন্তর্জাতিক সংবাদশিরোনাম

‘এখন মুসলমানরা চুপ থাকলে শত্রুরা অন্যান্য পবিত্র স্থানের দিকেও হাত বাড়াবে’

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, আমেরিকা যখন পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে তখন মুসলমানরা চুপ থাকলে ফিলিস্তিনের পশ্চিম তীর, দক্ষিণ লেবানন এবং গোলান উপত্যকাকে তারা দখলে নিতে চাইবে।
তিনি বলেন, মুসলমানরা চুপ থাকলে শত্রুরা মুসলমানদের অনান্য পবিত্র স্থানের দিকে হাত বাড়াতে দ্বিধা করবে না। হাসান নাসরুল্লাহ বলেন, আন্তর্জাতিক কোনো আইন বা প্রস্তাবনার প্রতি ইহুদিবাদী ইসরাইলের বিন্দুমাত্র শ্রদ্ধা নেই। এছাড়া, আন্তর্জাতিক কোনো নিন্দাবাদের প্রতি তাদের কোনো মনোযোগ নেই কারণ তারা শুধু আমেরিকার অবস্থানকে বিবেচনায় নেয়।
হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইহুদিবাদী গণমাধ্যম বিশ্লেষণ করছে যে, মুসলমানরা নিজেরাই নিজেদের সমস্যা নিয়ে ব্যস্ত; তারা বায়তুল মুকাদ্দাস নিয়ে মাথা ঘামোনোর সুযোগ পাবে না। সে কারণে আন্তর্জাতিক সমস্ত বিরোধিতা উপেক্ষা করে ট্রাম্প বায়তুল মুকাদ্দাস নিয়ে এই ঘৃণ্য ঘোষণা দিয়েছেন। পার্সটুডে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button