রাজনীতি

‘বিএনপির এমন কোনো কাজ নেই যে জনগণ তাদের বিপুল ভোট দিতে পারে’

‘আগামী নির্বাচনে বিএনপিকে পরাজিত করে বিজয়ী হব’ মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বড় দল হিসেবে নির্বাচনে এলে বিএনপি কত আসন পাবে, সেটি আমি জানি না। বিএনপির এমন কোনো কাজ বা কাজের কোনো নিদর্শন নেই, যে জন্য জনগণ তাদের বিপুল সংখ্যায় ভোট দিতে পারে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপিকে পরাজিত করে বিজয়ী হব।
আজ শুক্রবার সকালে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের প্রশস্তকরণের কাজ পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, রাজনীতিতে সততা, দক্ষতার কোনো বিকল্প নেই। বিশ্বস্বীকৃত সৎ রাজনীতি করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৭৩টি দেশের মধ্যে সৎ রাজনীতিক হিসেবে আমাদের প্রধানমন্ত্রীর অবস্থান তৃতীয়। সততা, দক্ষতায় যিনি বিশ্বস্বীকৃত, তাঁর নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপিকে পরাজিত করব।
এ সময় মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডিকেএন নাহিন রেজা, গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার শফিকুল ইসলামসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button