বিনোদন

মধ্যরাতে স্পন্সরদের মদের পার্টিতে যেতে হত জেরিনকে

গত সপ্তাহেই মুক্তি পেয়েছে থ্রিলার ছবি ‘আকসার ২’। কিন্তু ছবি নিয়ে সেভাবে উচ্ছ্বাস দেখা যাচ্ছে না ছবির নায়িকা জেরিন খানের মধ্যে। শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই নির্মাতাদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন জেরিন খান।
জেরিন খানের দাবি, তিনি জানতেন ‘আকসার ২’ একটি ক্লিন মুভি হতে চলেছে। তাকে বলা হয়েছিল নির্মাতারা ‘ হেট স্টোরি ‘-র মতো কিছু বানাবেন না। তারপর ছবি শুরু হলে স্বল্প বসন পড়া নিয়ে ঝামেলা হয় নির্মাতা ও জেরিনের মধ্যে।
অপছন্দ থাকা সত্ত্বেও কেন তাহলে তিনি ‘আকসার ২’ এ ছোট পোশাক পড়নে, এই প্রশ্নের জবাবে জেরিন বলেন, আমি বিরোধিতা করেছিলাম। কিন্তু ছবির প্রযোজক ও নির্দেশক নিজেই জানতেন না একটা সময়ের পর তারা ছবি থেকে কী পেতে চান।
ছবি ছেড়ে কেন বেরিয়ে গেলেন না জেরিন? এই প্রশ্নের উত্তরে জেরিন জানান, পেশাদারিত্বের ভাবনা থেকে তিনি ছবি ছেড়ে বেরিয়ে যেতে চাননি। তিনি সমস্যার বোঝাপড়া চেয়েছিলেন। জেরিনের দাবি, ছবির জন্য অকারণে তাঁকে ‘এক্সপোজ’ করতে বলা হয়েছে প্রযোজকদের পক্ষ থেকে।
জেরিনের দাবি, দিল্লি নিয়ে গিয়ে ‘আকসার ২’ এর দল তাঁকে স্পন্সরদের সঙ্গে দেখা করতে বলেন, কথা বলতে বলেন। জেরিনের বক্তব্য, দেখা করার কথা বলা মানেই ‘রাত ভর খাও অউর দারু পিও’। যেখানে সেই সময় ফিল্মের নির্মাতারা নিজেরা শুধু খাওয়া দাওয়া করতেই ব্যস্ত ছিলেন। এইভাবে একজন নারীর সঙ্গে ব্যবহার করা উচিত কি না তা নিয়ে প্রশ্ন তোলেন এই অভিনেত্রী।
এছাড়াও সেদিন স্পন্সরদের সঙ্গে ঝামেলার জেরে রাত আড়াইটায় জেরিন মুম্বাইয়ে পৌঁছন। রাস্তা চলতি ক্যাব ধরে তাঁকে বাড়ি পৌঁছতে হয়। কোনও গাড়ির ব্যবস্থা করেনি নির্মাতারা। জেরিনের দাবি এর ফলে সেদিন তাঁর যৌন হেনস্থাও হতে পারত রাতে।
নির্মাতাদের দাবি জেরিনের সমস্ত রকমের অভিযোগ খারিজ করে নির্মাতাদের দাবি, অনেক ধরনের চাহিদা ছিল জেরিনের। যার জন্য স্পন্সরদের কাছে নির্মাতাদের অসম্মানজনক অবস্থায় পড়তে হয়। ফার্স্টপোস্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button