আইন আদালত

এমপি রানার জামিন আবেদন খারিজ

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এই রায় দেয়। এর আগে গত বৃহস্পতিবার এমপি রানার জামিন সংক্রান্ত রুলের শুনানি শেষ হয়।
আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয়। ওই মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি রানাকে প্রধান আসামী করে তার তিন ভাইসহ মোট ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। গতবছর ১৮ সেপ্টেম্বর এমপি রানা টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠায় আদালত। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন। বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button