রাজনীতি

প্রধানমন্ত্রীর নামে বরিশালে সেনানিবাস

দেশের দক্ষিণাঞ্চলে নতুন একটি সেনানিবাস হচ্ছে। এটির নামকরণ হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। পায়রা নদী-সংলগ্ন এলাকা লেবুখালিতে এই সেনানিবাস স্থাপন করা হবে। দক্ষিণাঞ্চলে কোনো সেনানিবাস না থাকায় প্রাকৃতিক দুর্যোগের সময় প্রায় ২ শ’ কিলোমিটার দূরে অবস্থিত যশোর সেনানিবাসের সহায়তা নিতে হয়। বরিশাল সেনানিবাস স্থাপন প্রকল্পসহ মোট ১০টি প্রকল্প একনেকে অনুমোদন দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় বরিশালে শেখ হাসিনা সেনানিবাস স্থাপন
প্রকল্পসহ ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্প অনুমোদনের বিষয়ে সাংবাদিকদের জানান। অনুমোদিত ১০ প্রকল্পে ব্যয় হবে ৩ হাজার ৩৩৩ কোটি ৬৬ লাখ টাকা। যার মধ্যে সরকারি ৩ হাজার ৩১৮ কোটি ৩৯ লাখ টাকা।
মন্ত্রী জানান, ১ হাজার ৬৯৯ কোটি টাকা ব্যয় হবে সেনানিবাস স্থাপনে। আগামী ২০২১ সালের জুনে শেষ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০১৪ সালের ২৫ জুন এটি স্থাপনে অনুমোদন দেন। এখন ৯৬৫ একর জমি অধিগ্রহণ করতে হবে। তবে এখানে চর বলে তেমন কোনো জনবসতি নেই। তাই কোনো ক্ষতিপূরণের প্রয়োজন হবে না। বর্তমানে দেশে বাংলাদেশ সেনাবাহিনীর ৯টি ডিভিশনে ৩০টি সেনানিবাস রয়েছে।
জানা যায়, মোংলা বন্দরের আউট বারে সাড়ে ৮ মিটারের বেশি জাহাজ প্রবেশ করতে পারছে না। তাই বঙ্গোপসাগর থেকে মোংলা বন্দরের প্রবেশ মুখের গভীরতা বাড়াতে ড্রেজিং করা হবে। এতে ব্যয় হবে ৭১২ কোটি ৫০ লাখ টাকা।
এদিকে ভারতের বহরমপুর থেকে আরো ৫ শ’ মেগাওয়াট বিদ্যুত আমদানির জন্য দ্বিতীয ৪০০ কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইন নির্মান করা হবে। যাতে ব্যয় হবে ১৮৯ কোটি ৩১ লাখ টাকা। সরকারের নিজস্ব টাকায় এটি করা হবে। প্রথমটিতে এডিবি ঋণ দিয়েছিল। কিন্তু এবার বিদেশী সহাযতা পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button