বিবিধশিরোনাম

পেট থেকে বের করা হলো ৬৩৯টি পেরেক

স্কিত্জোফ্রেনিয়ায় আক্রান্ত ভারতের গোবরডাঙার বাসিন্দা প্রদীপ ঢালি। মাটির সঙ্গে পেরেক মিশিয়ে খাওয়াই ছিল তাঁর নেশা। রোগীর এমন ‘খাদ্যাভ্যাস’ দেখে চক্ষু চড়কগাছ চিকিৎসকদের। অস্ত্রোপচার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই ব্যক্তির পেট থেকে বের করা হল ৬৩৯টি পেরেক।
তাঁর চিকিত্সার দায়িত্বে ছিলেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশিষ্ট চিকিত্সক সিদ্ধার্থ বিশ্বাস। সোমবার সকালে তিন চিকিত্সকদের দল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিটের চেষ্টায় সেই অসাধ্য সাধন করেন।
প্রথমে প্রদীপের তলপেটে ১৫ সেমি কাটা হয়, পরে পাকস্থলীতে ১০ সেমি কাটা হয়। এরপর চুম্বকের সাহায্যে একে একে বের করে আনা হয় পেরেকগুলিকে। এইভাবে ১ কিলো ৬০ গ্রাম ওজনের মোট ৬৩৯টি পেরেক বার করা হয়। তীক্ষ্ণ মুখের পেরেকগুলি প্রত্যেকটি দুই থেকে আড়াই ইঞ্চি লম্বা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button